গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার মাওনা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমিতি লিমিটেড’র সভাপতি মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মটরযানের ড্রাইভার, হেল্পার, ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালানোর বিভিন্ন নিয়মকারন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা এড়াতে চালকদেরকরনীয়, যাত্রীদের সাথে ড্রাইভার ও হেল্পারের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্নরোডসাইন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং পুলিশের সেবা গ্রহনের জন্য সরকারি মোবাইল নাম্বার দেওয়া হয়।